ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে শাজাহান খান

ঢাকার বাড্ডায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় সাবেক মন্ত্রী শাজাহান খানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৭ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের নেতৃত্বাধীন আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা, এন্টি টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক শফিউল আলম ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান (বাদশা) রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। তবে আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ঢাকার বাড্ডা থানার উত্তর বাড্ডা বিসমিল্লাহ হোটেলের পাশে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার সময় গুলিতে আহত হন রফিকুল ইসলাম। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় ২৭ সেপ্টেম্বর রফিকুলের মামা লুৎফুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

গত ৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেফতার করা হয়। এরপর হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়ে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয় তাকে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে শাজাহান খান

আপডেট সময় ০১:০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫