ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

কেরানীগঞ্জে ৪ মাসের অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ঢাকা মেডিকেলে ভর্তি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার চার মাসের অন্তঃসত্ত্বা নারীকে (২০) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন আশরাফুল ইসলাম সিয়াম (২০) ও জিৎ সরকার (১৯)।

শনিবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে স্বামীর সঙ্গে অভিমান করে চাঁদপুর থেকে লঞ্চে ঢাকার সদরঘাটে আসেন ওই নারী। পরে পোস্তগোলা এলাকায় রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত চার যুবক রাতে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ওই নারীকে পানগাঁও ঋষিপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে দুজনকে ধরে পুলিশে সোপর্দ করেন। বাকি দুইজন পালিয়ে যায়। ওই নারীর কাছ থেকে জানা যায় তিনি চার মাসে অন্তঃসত্ত্বা।

দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মোশারফ হোসেন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ভুক্তভোগী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

কেরানীগঞ্জে ৪ মাসের অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ঢাকা মেডিকেলে ভর্তি

আপডেট সময় ০২:১৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫