ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বলিভিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৭

ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়ায় যাত্রীবাহী দুই বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১ মার্চ) ভোরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর উয়ুনি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে।

পোটোসির বিভাগীয় পুলিশ কমান্ডের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, দুর্ঘটনার কারণে আহত ৩৯ জনকে চারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৩৭ জনের প্রাণহানি ঘটেছে।

হতাহতদের পরিচয় শনাক্ত করতে পুলিশ সদস্যরা কাজ করছেন বলে জানান এই কর্মকর্তা। দুর্ঘটনায় কবলিত একটি বাস ওরুরোর দিকে যাচ্ছিলো বলে খবরে বলা হয়েছে।

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় বেঁচে যাওয়া দুই চালকের মধ্যে একজনকে যাত্রীরা মদ্যপ অবস্থায় দেখতে পেয়েছিলেন।

তবে এর বিস্তারিত কিছু জানায়নি দেশটির পুলিশ। এ ছাড়া দুই বাসের সংঘর্ষ কীভাবে হলো- সেই সম্পর্কেও কিছু বলা হয়নি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বলিভিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৭

আপডেট সময় ১০:১১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫