ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নওগাঁর পত্নীতলায় নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর পত্নীতলায় নিজ বাড়ি থেকে ওয়াদুদ হোসেন (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের উত্তর কমলাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।নিহত ওয়াদুদ ওই গ্রামের মোস্তফার ছেলে। তিনি উপজেলার গগণপুর ফাজিল মাদরাসার ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।

নিহতের বাবা মোস্তফা বলেন, ওয়াদুদ হোসেন তাদের একমাত্র সন্তান। পড়াশোনার পাশাপাশি ইলেকট্রনিকের কাজ করতেন তিনি। আজ সকালে হঠাৎ তার ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন। এরপর ডাকাডাকি করলে তার কোনো সাড়াশব্দ না পেলে দরজা ভেঙে দেখা যায় সে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে। তবে কেনো এমন ঘটনা ঘটতে পারে এ বিষয়ে কিছুই জানাননি তিনি।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পরে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নওগাঁর পত্নীতলায় নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫