ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করেছি’ Logo ৩ জেলার ডিসি ও রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার, প্রজ্ঞাপনে যা জানালো Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার

বগুড়ায় দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন

বগুড়ার কাহালুতে বিদ্যুৎ বিল দেওয়াকে কেন্দ্র করে দেবরের ছুরিকাঘাতে রূপালী বেগম (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় রুপালীর স্বামী পলাশ প্রামাণিক গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ বুধবার ভোর ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুপালী মারা যান। এর আগে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কাহালু পৌর এলাকার পাল্লাপাড়া গ্রামে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযুক্ত দেবর মোজাম্মেল হক (৩২), তার স্ত্রী আফরোজা (২৫), তার বাবা রশেদ আলী (৬৫) ও মা মরিয়ম বেগমকে (৬০) আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাহালু পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাল্লাপাড়া গ্রামের গৃহকর্তা রশিদ আলী ও দুই ছেলের পরিবার একই মিটারে বৈদ্যুতিক বিল ভাগাভাগি করে পরিশোধ করত। বিলের ভাগাভাগি নিয়ে গতকাল রাতে ছোট ছেলে মোজাম্মেল হকের সঙ্গে বড় ছেলে পলাশ ও তাঁর স্ত্রী রূপালীর ঝগড়া হয়।

বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে মোজাম্মেল হক ধারালো ছুরি দিয়ে ভাবি রূপালীর পেটে আঘাত করেন। এতে রূপালী গুরুতর আহত হন। তাঁকে প্রথমে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত একটার দিকে রূপালীর মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দেবর মোজাম্মেল হক, তাঁর স্ত্রী আফরোজা, শ্বশুর রশিদ আলী ও শাশুড়ি মরিয়ম বেগমকে আটক করে। পরে রূপালীর ভাই হত্যা মামলা দায়ের করলে আটক চারজনকে গ্রেপ্তার দেখানো হয়।

ওসি আব্দুল হান্নান বলেন, এ ঘটনায় আজ বুধবার চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মোজাম্মেল পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন। রুপালীর লাশ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করেছি’

বগুড়ায় দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন

আপডেট সময় ০৫:৪৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫