ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

গাজীপুরের বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী নিহত

গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কাপাসিয়ার বারিষাব ইউনিয়নে সেলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ওই মোমতাজ উদ্দিন ভূঁইয়ার ছেলে মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া (৫৫) এবং তার স্ত্রী ফেরদৌসি আক্তার (৪০)। ফেরদৌসি একই গ্রামের দবির উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্বজনরা জানান, বিকালে শহীদুল্লাহ বাড়ির পাশে ছোট একটি পুকুর থেকে মাছ ধরতে পানি সেচের জন্য বৈদ্যুতিক মোটর স্থাপন করেন। মোটরটি চালু করতে গেলে গিয়ে শহীদুল্লাহ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে পাশেই দাঁড়িয়ে থাকা স্ত্রী ফেরদৌসি এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

গুরুতর অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

এসআই আব্দুল হালিম বলেন, স্বামী-স্ত্রীর লাশ থানায় নিয়ে এসেছেন স্বজনরা। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

গাজীপুরের বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী নিহত

আপডেট সময় ১১:২৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫