ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

পত্নীতলায় দারুল আমান শিশুসদন ও বৃদ্ধাশ্রমের উদ্বোধন

নওগাঁর পত্নীতলায় শুক্রবার বেলা ১১টায় ‘উইডেভস ফাউন্ডেশন ও পউস’ এর যৌথ উদ্যোগে দারুল আমান শিশুসদন ও বৃদ্ধাশ্রমের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার
মো. আলীমুজ্জামান মিলন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশুসদন ও বৃদ্ধাশ্রমের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি উইডেভস ফাউন্ডেশন ও পউস এর উদ্যোগকে স্বাগত জানান এবং সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

পউস এর প্রতিষ্ঠাতা সদস্য ও উন্নয়নকর্মী হাবীব সাত্তির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুর রউফ মান্নান, পউস গ্রন্থাগারের সাধারণ সম্পাদক ও সাবেক কৃষি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, ডাঃ সামসুজ্জোহা, উইডেভস ফাউন্ডেশন এর পরিচালক তারেক হাসান, গণপুর ওয়াজেদীয়া মাদ্রাসার অধ্যক্ষ মোতাহার হোসেন। উক্ত আলোচনা পর্বে অংশগ্রহণ করেন উন্নয়নকর্মী ও সাংবাদিক আতাউর রহমান, ফয়সাল আহমেদ, সাজেদুর রহমান, প্রভাষক শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক পউস এর বিভিন্ন উদ্যোগ ও আগামীর পরিকল্পনা তুলে ধরেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

পত্নীতলায় দারুল আমান শিশুসদন ও বৃদ্ধাশ্রমের উদ্বোধন

আপডেট সময় ১০:৫০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫