ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে গাজা দখলের ঘোষণা দিলেন ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড দখল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং সেখানকার মালিক হবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। প্রয়োজনে গাজা উপত্যকায় মার্কিন সেনা পাঠানোর কথাও বলেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এই প্রেসিডেন্ট।স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প।

এরআগে ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন নেতানিয়াহু।গাজার নিরাপত্তা শূন্যতা পূরণের জন্য তিনি মার্কিন সেনা পাঠাতে ইচ্ছুক কিনা জানতে চাইলে, ট্রাম্প তা উড়িয়ে দেননি। তিনি বলেন, গাজার ক্ষেত্রে, আমরা যা প্রয়োজন তা করব। যদি প্রয়োজন হয়, আমরা তা করব।

আমরা এলাকাটি দখলে নিয়ে উন্নয়ন করতে যাচ্ছি।ট্রাম্প বলেন, আমি একটি দীর্ঘমেয়াদি মালিকানার অবস্থান দেখতে পাচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি, এটি মধ্যপ্রাচ্যের সেই অংশে, এমনকি সম্ভবত সমগ্র মধ্যপ্রাচ্যেও দুর্দান্ত স্থিতিশীলতা বয়ে আনবে।

তিনি বলেন, এটি হালকাভাবে নেওয়া কোনো সিদ্ধান্ত না। আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা সবাই এই ধারণাটি পছন্দ করে যে, মার্কিন যুক্তরাষ্ট্র সেই জমির মালিক হবে, উন্নয়ন করবে এবং হাজার হাজার কর্মসংস্থান তৈরি করবে যা দুর্দান্ত হবে।সাবেক রিয়েল এস্টেট ডেভেলপার ট্রাম্প বলেছেন, তিনি অনেক মাস ধরে বিষয়টি নিবিড়ভাবে অধ্যয়ন করেছেন।

মঙ্গলবারের বক্তব্যের শুরুতে ট্রাম্প গাজাবাসীদের মধ্যপ্রাচ্যের এক বা একাধিক দেশে চলে যাওয়ার পরামর্শ দেন তিন। বলেন, আমি বলতে চাইছি যে, তারা সেখানে আছে কারণ তাদের কোনো বিকল্প নেই। তাদের কী আছে? এটি এখন ধ্বংসস্তূপের একটি বিশাল স্তূপ।

মঙ্গলবার ট্রাম্প বিষয়টিকে মানবিক হিসেবে উপস্থাপন করে বলেন, কেউ যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে থাকতে চাইবে তা বিশ্বাস করা অসম্ভব।গাজার পরিবর্তে, ট্রাম্প ফিলিস্তিনিদের বসবাসের জন্য ভালো ও সুন্দর ভূমি দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, আমি মনে করি না যে, মানুষের গাজায় ফিরে যাওয়া উচিত। আমার মনে হয় গাজা তাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। গাজা মানুষের বসবাসের জায়গা নয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে গাজা দখলের ঘোষণা দিলেন ট্রাম্প

আপডেট সময় ০২:০২:০১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫