ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গুলি

মুন্সিগঞ্জে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে এক অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আধারা ইউনিয়নের কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় ৯ মাসের অন্তঃসত্ত্বা পিংকি আক্তারকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে মেঘনা নদীতে বালু উত্তোলন ও নৌপথের আধিপত্যকে কেন্দ্র করে কিবরিয়া মিজি গ্রুপের হামলা ও গুলিতে কানা জহির পক্ষের রিফাত এবং রাসেল নামে দুজন নিহত হন। এরপর থেকেই এলাকায় উত্তেজনা চলছে।

আহত নারীর স্বজনরা জানান, সেই ঘটনার জের ধরে সকালে কিবরিয়া পক্ষের রাজু সরকারের বাড়িতে হামলা চালায় কানা জহিরের ভাই শাহিন বেপারি ও তার লোকজন। এসময় গুলিতে আহত হন পিংকি আক্তার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক জানান, পিংকির ডান পাশে কোমরের নিচে গুলি ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে গেছে। ফলে এখন তিনি আশঙ্কামুক্ত।এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।

ট্যাগস

মুন্সীগঞ্জে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গুলি

আপডেট সময় ০৩:৪৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

মুন্সিগঞ্জে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে এক অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আধারা ইউনিয়নের কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় ৯ মাসের অন্তঃসত্ত্বা পিংকি আক্তারকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে মেঘনা নদীতে বালু উত্তোলন ও নৌপথের আধিপত্যকে কেন্দ্র করে কিবরিয়া মিজি গ্রুপের হামলা ও গুলিতে কানা জহির পক্ষের রিফাত এবং রাসেল নামে দুজন নিহত হন। এরপর থেকেই এলাকায় উত্তেজনা চলছে।

আহত নারীর স্বজনরা জানান, সেই ঘটনার জের ধরে সকালে কিবরিয়া পক্ষের রাজু সরকারের বাড়িতে হামলা চালায় কানা জহিরের ভাই শাহিন বেপারি ও তার লোকজন। এসময় গুলিতে আহত হন পিংকি আক্তার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক জানান, পিংকির ডান পাশে কোমরের নিচে গুলি ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে গেছে। ফলে এখন তিনি আশঙ্কামুক্ত।এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481