ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় সহকারী কমিশনারের বাসা লক্ষ্য করে গুলি

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) বাসা লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে।

তবে এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গুলির বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, গতকাল রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের বাসা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে সেখানে চার রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তখন এসব গুলি বাসার জানালার গ্লাস ভেদ করে রুমের ভেতরে প্রবেশ করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জেলা প্রশাসক আরও জানান, এরই মধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় সহকারী কমিশনারের বাসা লক্ষ্য করে গুলি

আপডেট সময় ০৪:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫