ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করেছি’ Logo ৩ জেলার ডিসি ও রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার, প্রজ্ঞাপনে যা জানালো Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার

বগুড়ায় বন্ধুদের ছুরিকাঘাতে যুবক নিহত

বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে হৃদয় আকন্দ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শহরের ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই এলাকার বাবু মিয়া আকন্দের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আলমাস আলী সরকার। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, ঘটনার আগে হৃদয় তার কয়েকজন বন্ধুকে নিয়ে মধ্যপাড়া এলাকায় সরিষার খেতের পাশে আড্ডা দিচ্ছিলেন। এসময় হৃদয় বন্ধুদের সাথে কোনো একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়।

এসময় তাদের মধ্যে কেউ একজন হৃদয়কে সরিষার খেতের মধ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়৷ পরে তাকে প্রথমে টিএমএসএস হাসপাতালে নেওয়া হয়৷ সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে হৃদয় মারা যান। তার লাশ হাসপাতালের মর্গে রাখা আছে।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, নিহত হৃদয় চুরি, ছিনতাই ও মাদক সেবনের সাথে জড়িত ছিলেন। মাদক সংক্রান্ত জেরে হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

ট্যাগস

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করেছি’

বগুড়ায় বন্ধুদের ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট সময় ০৪:১৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫