ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

প্রকাশ্যে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গুলি করে কুপিয়ে হত্যা

খুলনা মহানগরীতে ব্যস্ত সড়কে অর্ণব কুমার সরকার (২৬) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে কেডিএ অ্যাভিনিউ সড়কের তেঁতুলতলার মোড়ে এ ঘটনা ঘটে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত অর্ণব মহানগরীর সোনাডাঙ্গার আবু আহমেদ রোড়ের বাসিন্দা নিতিশ চন্দ্র সরকারের ছেলে। তিনি খুবির ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মাস্টার্সের ছাত্র, তার রোল নম্বর ২৩০৩১৭।

স্থানীয়রা জানান, অর্ণব ময়লাপোতা থেকে মোটরসাইকেলে শিববাড়ী যাচ্ছিলেন। পথে ১০-১৫টি মোটরসাইকেলে সশস্ত্র লোকজন এসে প্রথমে তাকে গুলি করে। এ সময় অর্ণব গুলিবিদ্ধ হয়ে রাস্তার ওপর পড়ে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, কারা বা কী কারণে অর্ণবকে হত্যা করেছে তা প্রাথমিকভাবে বলা সম্ভব না। আমরা ঘটনাস্থল পরিদর্শনসহ সব কিছুর খোঁজখবর নিচ্ছি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

প্রকাশ্যে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গুলি করে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৯:৩৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫