ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

সিরাজগঞ্জে যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জে হাত-পা বাঁধা একটি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২০ জানুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

নিহত মনিরুল ইসলাম (২০) তাড়াশ উপজেলার বোয়ালিয়া গ্রামের ফুলজার হোসেনের ছোট ছেলে। তিনি ছোটবেলা থেকেই দবিরগঞ্জ গ্রামের মৃত মতু মন্ডল নানার বাড়িতে বসবাস করতেন।

মৃত মনিরুলের ছোট মামী শিল্পী খাতুন জানান, সকালে তিনি তার শ্বশুর মোন্নাফের বাড়িতে গেলে রান্নাঘরের ভিতরে মনিরুলের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং সলঙ্গা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সলঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মনোজিৎ কুমার নন্দী জানান, মামা মোন্নাফের বাড়ির রান্নাঘরে মনিরুলের হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহটি ঝুলিয়ে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

সিরাজগঞ্জে যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:২৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫