ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে বন্ধুকে কুপিয়ে হত্যা

ঢাকার নবাবগঞ্জে বন্ধুর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দু’জন গ্রেফতার হয়েছেন।শনিবার (১৮ জানুয়ারি) নবাবগঞ্জ থানায় সংবাদ সম্মেলন করে এ বিষয়টি জানান ঢাকার দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইয়াসিন ও রাকিব দুই বন্ধু। পেশায় অটোরিকশা চালক রাকিবের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বন্ধু ইয়াসিনের স্ত্রীর সঙ্গে। এ নিয়ে একাধিকবার বাকবিতণ্ডা হয় তাদের মাঝে।

এর জের ধরে রাকিবকে পূর্বপরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে ও মাথায় কুপিয়ে হত্যা করে ইয়াসিন। হত্যায় সহযোগিতা করে ইয়াসিনের মামাতো ভাই আব্দুর রহমান।

ইয়াসিনকে ধরার পর জিজ্ঞাসাবাদ করলে তিনি এসব বিষয় জানিয়েছেন। এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের শিকার চালক রাকিব উপজেলার গালিমপুর ইউনিয়নের মোক্তার হোসেনের ছেলে। গ্রেফতার দু’জন হলেন – উপজেলার আগলা ইউনিয়নের ইয়াসিন ও কৈলাইল ইউনিয়নের আব্দুর রহমান।এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিনুল ইসলাম বলেন, শনিবার আসামিদের আদালতে পাঠানো হয়। ঘটনার সঙ্গে আর কেউ সম্পৃক্ত আছে কিনা, তা জানতে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে বন্ধুকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:৪০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫