ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করেছি’ Logo ৩ জেলার ডিসি ও রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার, প্রজ্ঞাপনে যা জানালো Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার

বগুড়ার ইনজেকশনের ১৫ মিনিটের মধ্যে কিশোরীর মৃত্যু

বগুড়ার শেরপুরে ইনজেকশন দেওয়ার ১৫ মিনিটের মধ্যে মারা গেছে নওশিন নামের ১৪ বছরের এক কিশোরী। পরে জনতা ভুয়া চিকিৎসক জাবেদ ইকবাল বাবুকে পুলিশে সোপর্দ করেছে। গত বৃহস্পতিবার দুপুরে শহরের রামচন্দ্রপুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নওশিন বিশালপুর ইউনিয়নের নাইশিমুল এলাকার নবীন উদ্দিনের মেয়ে। অভিযুক্ত চিকিৎসক জাবেদ ফেনীর ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আবদুল কাশেমের ছেলে। তাঁর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশন নেই। তাঁর দাবি, তিনি কলকাতায় ডাক্তারি পড়ালেখা করেছেন।

নিহত কিশোরীর বাবা নবীন উদ্দিন জানান, বুধবার দুপুরে নওশিনের জ্বর আসে। তখন রামচন্দ্রপুরপাড়ার ডাক্তার জাবেদের চেম্বারে নিয়ে গেলে তিনি চিকিৎসা দিয়ে আবার বৃহস্পতিবার আসতে বলেন। বৃহস্পতিবার এলে শ্বাসকষ্ট আছে বলে তিনি একটি ইনজেকশন দেন। এর পর মেয়ের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন ওই ডাক্তার হাসপাতালে নেওয়ার কথা বলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত চিকিৎসককে আটক করে থানায় নিয়ে আসে। তাঁর কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে।

ট্যাগস

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করেছি’

বগুড়ার ইনজেকশনের ১৫ মিনিটের মধ্যে কিশোরীর মৃত্যু

আপডেট সময় ০১:০০:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫