ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় চাঁদাবাজি মামলায় কৃষকদল নেতা গ্রেফতার

নওগাঁর রাণীনগরে চাঁদাবাজি মামলায় মো. বাদশা (৪৪) নামে এক ইউনিয়ন কৃষকদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাদশা উপজেলার কালীগ্রাম কয়াপাড়া গ্রামের মৃত দিলবরের ছেলে। তিনি একডালা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার চকারপুকুর বিষঘরিয়া গ্রামের আলমগীর হোসেনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে দুই লাখ টাকা নিয়ে আলমগীরকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী আলমগীরের বাবা মোজাহার বাদি হয়ে এজাহারনামীয় ৫ জন ও অজ্ঞাতনামা ৪ জনকে আসামি করে অপহরণ, চাঁদা দাবি ও চাঁদা আদায় আইনে থানায় মামলা দায়ের করে।

রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, মামলার প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি বাদশাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিন তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় চাঁদাবাজি মামলায় কৃষকদল নেতা গ্রেফতার

আপডেট সময় ০৫:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫