ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনকে যাবজ্জীবন

সিরাজগঞ্জের শাহজাদপুরে অস্ত্র মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-৪ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামিদের অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন।

সিরাজগঞ্জের শাহজাদপুরে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এনজিও কর্মীর টাকা ছিনতাইয়ের মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ যুগ্ন জেলা ও দায়রা জজ (১) আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামিদের অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলো সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত ওসমান ফকির ওরফে সোনাউল্লাহর ছেলে এরশাদ আলী ওরফে গোলজার হোসেন রানা ওরফে রায়হান রাজা, পাবনা সদরের অরেঙ্গাবাজ গ্রামের মৃত আকবর সেখের ছেলে নজরুল ইসলাম, সুজানগর উপজেলার ঘোষপাড়ার মৃত নাছির উদ্দিন নেছারের ছেলে আবুল হাসেম ওরফে দেও হাসেম এবং রাজবাড়ীর পাংশা উপজেলার জয়গ্রামের নজরুল ইসলামের ছেলে হাসান আলী প্রামানিক।

মামলার বরাত দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোঃ হাদীউজ্জামান সেখ হাদী জানান, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আশরাফুল ইসলাম উপজেলার বাড়াবিল গ্রামের বিভিন্ন সদস্যের কাছ থেকে কিস্তির টাকা উত্তোলন করেন। দুপুরে ওই টাকা নিয়ে ফেরার পথে বাড়াবিল ব্রীজের কাছে আসামিরা ৩টি মোটরসাইকেল নিয়ে এসে আশরাফুল ইসলামকে ঘিরে ধরে।

ওই সময় তারা মাথায় ও বুকে পিস্তল ও শাটারগান ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়। আশরাফুল ইসলামের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে ছিনতাইকারীদের আটক করে গনধোলাই দেয়। এরপর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে রায় প্রদান করেন বিচারক।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনকে যাবজ্জীবন

আপডেট সময় ০৩:২১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫