ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৯৫

তিব্বত অঞ্চলে ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৯৫ হয়েছে। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ৭ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে অনেক ঘরবাড়ি ও ভবন ধসে পড়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল নেপালের লবুশে থেকে ৯৩ দশমিক ৯ কিলোমিটার উত্তর-পূর্বে, তিব্বতের রিকাজে থেকে ১৬৩ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে এবং ভারতের সিকিম থেকে ১৯০ দশমিক ৯ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে।

ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলের ৭ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এ ছাড়া এই ভূমিকম্পের পর সিরিজ আফটারশক হয়েছে বলে ইউএসজিএসের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। চীনের রাষ্ট্রীয় মিডিয়া সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ওই এলাকার নিকটবর্তী ড্যামাকসং কাউন্টির গেদার শহরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে।

ট্যাগস

তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৯৫

আপডেট সময় ০৩:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

তিব্বত অঞ্চলে ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৯৫ হয়েছে। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ৭ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে অনেক ঘরবাড়ি ও ভবন ধসে পড়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল নেপালের লবুশে থেকে ৯৩ দশমিক ৯ কিলোমিটার উত্তর-পূর্বে, তিব্বতের রিকাজে থেকে ১৬৩ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে এবং ভারতের সিকিম থেকে ১৯০ দশমিক ৯ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে।

ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলের ৭ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এ ছাড়া এই ভূমিকম্পের পর সিরিজ আফটারশক হয়েছে বলে ইউএসজিএসের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। চীনের রাষ্ট্রীয় মিডিয়া সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ওই এলাকার নিকটবর্তী ড্যামাকসং কাউন্টির গেদার শহরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481