ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল
টঙ্গী ইজতেমা মাঠে

টঙ্গী ইজতেমার হত্যা মামলায় আরেক সাদপন্থী নেতা শফিউল্লাহ গ্রেপ্তার

টঙ্গী ইজতেমা মাঠে তিন জন নিহতের ঘটনায় মামলার ৯ নম্বর আসামি সাদপন্থী নেতা শফিউল্লাহকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) রাত সোয়া ৯টায় শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

তিনি শরিয়তপুর জেলার নড়িয়া থানার ডগরী তালুকদার বাড়ি গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। শফিউল্লাহ রাজধানী ঢাকার মুগদা বড় মসজিদের খতিব ও সাদপন্থীদের নেতা।

পুলিশ জানায়, শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে রাত সোয়া ৯ টায় গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক(এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার একটি টিম তাকে গ্রেপ্তার করে টঙ্গী নিয়ে আসে।

মামলার বাদী পক্ষ তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, শফিউল্লাহ আমাদের মামলার ৯ নম্বর আসামি। তাকে গ্রেপ্তার করে শরিয়তপুর থেকে টঙ্গীতে আনা হচ্ছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি শফিল্লাহকে শরিয়তপুর থেকে গ্রেপ্তার করেছি। তাকে আমাদের টিম টঙ্গী নিয়ে আসছেন। উল্লেখ্য, এ মামলার শনাক্ত ৫ নম্বর আসামি মুয়াজ বিন নূর ও ৬ নম্বর আসামি জিয়া বিন কাসেম গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এই নিয়ে এই মামলায় তিনজন গ্রেপ্তার হলেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

টঙ্গী ইজতেমা মাঠে

টঙ্গী ইজতেমার হত্যা মামলায় আরেক সাদপন্থী নেতা শফিউল্লাহ গ্রেপ্তার

আপডেট সময় ১২:৫৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫