ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় সাড়ে ৯ কেজি গাঁজা ও ৫০ পিস ফেনসিডিলসহ গ্রেফতার ২

নওগাঁয় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং দু’জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ফেনসিডিল।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবির ওসি আব্দুল মান্নান। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে শহরের চকমুক্তার ও সুলতানপুর এলাকায় এসব অভিযান চালানো হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন, সদর থানার কুতুবপুর এলাকার মিঠুন আলী (৩৪) ও রানীনগর উপজেলার বাহাদুরপুর এলাকার ইমরান হোসেন (৩৫)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে চকমুক্তার এলাকার একটি পার্সেল সার্ভিস প্রতিষ্ঠানের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় মিঠুন আলী নামের ওই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। পরে তার হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১০টি প্যাকেটে মোড়ানো সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২৮ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠুন জানায়, গাঁজাগুলো সে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশে রেখেছিল। এ ঘটনায় মিঠুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে মিঠুনকে আদালতে সোর্পদ করেছে পুলিশ।এদিকে একই দিনে ডিবির এসআই রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ইমরান নামের একজনকে গ্রেফতার করা হয়।

তার কাছ থেকে ৫০ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা।নওগাঁ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক আব্দুল মান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় সাড়ে ৯ কেজি গাঁজা ও ৫০ পিস ফেনসিডিলসহ গ্রেফতার ২

আপডেট সময় ০৩:৩৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫