ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝড়লো ৪ জনের

শুক্রবারের সকাল যেন শুরু হলো দুর্ঘটনার খবরের মধ্যে দিয়ে ।ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

এরমধ্যে নিমতলী এলাকায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ১২টার দিকে একটি দুর্ঘটনা ঘটে। আর সবশেষ শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে হাসাড়া এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, রাত ১২টার দিকে নিমতলী এলাকায় একটি কাভার্ডভ্যানের পেছনে মাওয়ামুখী আব্দুল্লাহ পরিবহনের বাস সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। নিহত হন বাসের হেলপার মো. জীবন (৪৪)। তার বাড়ি শ্রীনগর উপজেলার কল্লিগাঁও গ্রামে। নিহত অপরজন হলেন বাসযাত্রী মো. রায়হান (২৭), তিনি সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা।

এদিকে ভোরে হাসাড়া এলাকায় অপর দুর্ঘটনায় নিহত হন আরও দুজন। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে এই দুই ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ ও ২৫ বছর।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ক্যামিলিয়া সরকার জানান, রাতে দুজনের মরদেহ হাসপাতালে আনা হয়। ভোরে আরও দুজনের।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝড়লো ৪ জনের

আপডেট সময় ১০:২৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫