ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাসপাতালে নিয়ে ‘হত্যা’ করা হয়েছে: শামীম বিন সাঈদী

দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাসপাতালে নিয়ে ‘হত্যা’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে শামীম বিন সাঈদী। বুধবার (১ জানুয়ারি) রাতে চট্টগ্রামের মিরসরাইয়ে এক ওয়াজ মাহফিলে তিনি এ অভিযোগ করেন।

দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজ ছেলে শামীম বিন সাঈদী বলেন, জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো হার্ট অ্যাটাকের কথা বলে। হার্ট অ্যাটাকের রোগী হুইল চেয়ারে চলে না কি স্ট্রেচারে শুয়ে থাকে?

তিনি আরও বলেন, ১৩ বছর নয়, ২৬ বছর নয়, ৩০ বছর বন্দি করে রাখলেও আল্লামা সাঈদীর মাথা নত হওয়া জানে না। তার চলে যাওয়া অস্বাভাবিক ছিল। কারণ তাকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই।

শামীম বিন সাঈদী বলেন, ৫ মে আলেমদের শাপলা চত্বরে নিয়ে লাইট বন্ধ করে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আলেমদের রক্ত বৃথা যাবে না। এই বাংলার মাটিতে ইসলামের পতাকা, কালেমার পতাকা উড্ডীন হবে ইনশাল্লাহ।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাসপাতালে নিয়ে ‘হত্যা’ করা হয়েছে: শামীম বিন সাঈদী

আপডেট সময় ০৫:২৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫