ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে আটক করলো পুলিশ

নওগাঁর মহাদেবপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণ চুরির সঙ্গে জড়িত আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া স্বর্ণ, নগদ টাকা ও একটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।এর আগে মঙ্গলবার রাতে দিনাজপুর জেলার কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন – দিনাজপুর জেলার কোতোয়ালি উপজেলার কালিতলা এলাকার মোতাহারুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (৫৫), রাজবাড়ি তামলিপাড়া এলাকার মোফাফফর আলীর ছেলে রামজান আলী (৪৬) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৩০)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, গত ২৬ তারিখ বিকেলে মহাদেবপুর উপজেলার মধ্যবাজারের মায়ামনি জুয়েলার্স থেকে প্রায় দুই লাখ ১৩ হাজার টাকার মূল্যের স্বর্ণের এক ভরি ছয় আনা দু’রতি ওজনের ব্রেসলেট চুরি হয়। পরে এ বিষয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তে চোরদের শনাক্ত করে তাদের গ্রেফতার ও চুরি যাওয়া স্বর্ণ উদ্ধারে কাজ শুরু করলে মঙ্গলবার রাতে সিসিটিভির ফুটেজ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় দিনাজপুরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়। তখন স্বর্ণ বিক্রির এক লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয় এবং চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে আটক করলো পুলিশ

আপডেট সময় ০৬:০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫