ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সাদপন্থী নেতা জিয়া বিন কাসেম দুই দিনের রিমান্ডে

গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে সংঘর্ষে হতাহতের ঘটনায় তাবলীগ জামাতের মাওলানা সাদ কান্দলভীর অনুসারী জিয়া বিন কাসিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত- ৫ এর বিচারক ইকবাল হোসেন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রিমান্ডের শুনানির জন্য সকালে জিয়া বিন কাসিমকে আদালতে আনা হয়। গাজীপুর মহানগর আদালতের পরিদর্শক আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।আদালতে বাদীপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, ‘ইজতেমার সাদপন্থী জিয়া বিন কাসিমকে আদালতে তোলা হলে তার সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালতের বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

এদিকে রিমান্ড আবেদন শুনানিকালে মাওলানা জুবায়ের অনুসারীরা জিয়া বিন কাসিমের বিচারের দাবিতে আদালতের সামনের সড়কে বিক্ষোভ করেন। টঙ্গীর ইজতেমা ময়দানে প্রবেশ ও নিয়ন্ত্রণ নিয়ে তাবলীগ জামাতের দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় জুবায়ের অনুসারীদের পক্ষে হত্যা মামলা দায়ের করা হয় টঙ্গী পশ্চিম থানায়। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েক শ জনকে আসামি করা হয়।

গত ১৯ ডিসেম্বর জোবায়ের অনুসারীর সাথী এস এম আলম হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার এজাহারনামীয় ৬ নং আসামি জিয়া বিন কাসিমকে গত শনিবার সকালে চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই মামলার চার্জশিটভুক্ত অপর আসামি মোয়াজ বিন নূরকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ২০ ডিসেম্বর তাকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

সাদপন্থী নেতা জিয়া বিন কাসেম দুই দিনের রিমান্ডে

আপডেট সময় ০৩:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪