ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জনই নিহত

দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটির ১৮১ জন আরোহীর মধ্যে ১৭৯ জনই নিহত হয়েছেন বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

ইয়োনহাপ নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, রবিবার (২৯ ডিসেম্বর) সকালে দেশটির দক্ষিণ জিওলা প্রদেশে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। জেজু এয়ারের ২২১৬ ফ্লাইটটি ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য নিয়ে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফেরার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে।দেশটির দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা থেকে জীবিত উদ্ধার হওয়া দুজন ব্যতীত বাকি সবাই নিহত হয়েছেন বলে তারা ধারণা করছেন। মৃতদেহ উদ্ধারের জন্য অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে।

কর্তৃপক্ষ দুর্ঘটনায় এ পর্যন্ত ৮৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।একজন নারী যাত্রী এবং একজন নারী ক্রু সদস্যকে দুর্ঘটনার পরপরই উদ্ধার করা হয়। তাদেরকে মোকপোর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।ইয়োনহাপ জানিয়েছে, যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার আর দুজন থাই নাগরিক ছিল।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ল্যান্ডিং গিয়ারে পাখি ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে।সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালে বিধ্বস্ত হয়। এরপর সামনের অংশে আগুন ধরে যায় এবং সেখান থেকে কালো ধোঁয়া বের হতে থাকে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জনই নিহত

আপডেট সময় ১১:০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪