ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় গৃহিণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নওগাঁর পোরশায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহিণীকে (২৬) ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজুল হাকিম (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে গ্রামের পাশের বিদ্যালয় মাঠ থেকে গ্রেপ্তার করা হয়। তিনি কাদিপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাদিপুর গ্রামের ওই গৃহিণীর স্বামী কাজের তাগিদে বাড়ির বাইরে থাকেন। এ সুযোগে আজিজুল হাকিম তাকে নিয়মিত প্রেমের প্রস্তাব দিতেন। এতে ওই গৃহিণী রাজি না হওয়ায় ২১ ডিসেম্বর বেলা ১১টায় গৃহিণীর বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এসে উপস্থিত হলে আজিজুল কৌশলে পালিয়ে যান। পরে থানায় উপস্থিত হয়ে ওই গৃহিণী মামলা করলে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধর্ষণের অভিযোগে আজিজুল হাকিম নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে হয়েছে। জেলহাজতে পাঠানো হয়েছে ওই যুবককে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় গৃহিণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৬:২১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪