ঢাকা ১২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

গণহত্যায় জড়িতদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল

যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিএনপিতে নেয়া হবে না বলে মঙ্গলবার জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও প্রেস ক্লাব এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে মহাসচিবের পক্ষ থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এ কথা জানান।এক সাংবাদিক ফখরুলের উদ্দেশে বলেন, সারা দেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগদান করছেন।

জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘এটা আমার জানা নাই, তবে আমাদের চেয়ারম্যান সাহেবের (তারেক রহমান) নির্দেশ দেয়া আছে, যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সাথে জড়িত হয়েছিল, যারা দুর্নীতির সাথে জড়িত ছিল, তাদের কাউকে বিএনপিতে নেয়া হবে না।’

দেশে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের উপায় জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘এর জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। জনগণের শাসনকে স্থাপিত করতে হবে।‘জনগণের যে নির্বাচিত পার্লামেন্ট, সে পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই।’

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

গণহত্যায় জড়িতদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল

আপডেট সময় ০১:২৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪