ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

৯ দফা দাবিতে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান

জেলায় আইন শৃংখলা অবনতি, মামলা গ্রহনে টাল বাহানা, মিথ্যা মামলায় হয়রানী সহ ৯ দফা দাবি তুলে ধরে নওগাঁয় পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। রোববার (২২ ডিসেম্বর) বেলা ১১ টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা।

এ সময় তারা অভিযোগ করে বলেন, নওগাঁয় দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও সন্ত্রাসীদের অবাধ তৎপরতা চলছে। কিশোর গ্যাং, চাঁদাবাজি, ছিনতাই রোধে ও সন্ত্রাসী গ্রেফতারে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।

অবিলম্বে পুলিশের সক্রিয় ভূমিকা পালনসহ নওগাঁয় অবস্থানরত সকল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং অঙ্গসংগঠনের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করে ৯ দফা দাবি তুলে ধরেন তারা। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সাদমান সাকিব, আরমান ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন।বেলা ১২ টার দিকে আন্দোলন স্থলে নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দীন উপস্থিত হয়ে দাবি পূরনে আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

৯ দফা দাবিতে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান

আপডেট সময় ০৪:০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪