ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

এবার পাকিস্তান থেকে ৮২৫টি কনটেইনার নিয়ে আসছে সেই জাহাজ

পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য নিয়ে কনটেইনারবাহী সেই জাহাজটি আবারও আসছে চট্টগ্রাম বন্দরে। ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ নামের জাহাজটি আগামী শুক্রবার বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। জাহাজটিতে এবার আগেরবারের দ্বিগুণ; ৮২৫টি একক কনটেইনারে পণ্য আনা হচ্ছে বলে বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

গেল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সরাসরি কনটেইনার জাহাজ যোগাযোগ চালু হয়। দেশ স্বাধীনের পর ৫৩ বছরের মধ্যে এটিই ছিল পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্যিক জাহাজ চলাচলের প্রথম ঘটনা। প্রথমবার ৩৭০ একক কনটেইনার আনা হয় জাহাজটিতে করে। এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় ২৯৭ একক কনটেইনার, বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্র বলছে, সেই জাহাজটি ফিরে যাওয়ার পর সম্ভাব্য ৮২৫ একক কনটেইনার নিয়ে আবার আসছে।

এসব কনটেইনার নামিয়ে অন্তত ১২০০ একক কনটেইনার নিয়ে জাহাজটি করাচি বন্দরে ফেরত যেতে পারে বলে শিপিং কোম্পানি সূত্রে জানা গেছে।মেরিন ভ্যাসেল ট্রাফিক ওয়েবসাইটে দেখা যায়, জাহাজটি এখন শ্রীলঙ্কার কাছাকাছি রয়েছে। গত ১১ ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে সর্বশেষ কনটেইনার পণ্য বোঝাই করা হয় জাহাজটিতে।এ ব্যাপারে গ্রুপটির নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা গণমাধ্যমকে বলেন, প্রথমবারের তুলনায় এবার পাকিস্তান থেকে কনটেইনার আনার হার বেড়েছে।এখন একটি জাহাজ ৩৮ থেকে ৪২ দিনে একবার আরব আমিরাত থেকে পাকিস্তান হয়ে চট্টগ্রামে আসছে।

কনটেইনারের সংখ্যা বাড়লে নতুন এই পথে জাহাজের সংখ্যা বাড়ানো হতে পারে বলেও জানান তিনি।করাচি থেকে প্রথমবার পণ্যবাহী জাহাজ আসার পর বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এই সরাসরি শিপিং রুটকে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারের পাশাপাশি এই অঞ্চলে আরও সমন্বিত ও বাণিজ্য নেটওয়ার্ক জোরদারে একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করেছেন।তিনি বলেন, এই উদ্যোগটি কেবল বিদ্যমান বাণিজ্যের গতি বাড়াবে না, বরং ছোট ব্যবসায়ী থেকে বড় রফতানিকারক পর্যন্ত উভয় পক্ষের ব্যবসার জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

এবার পাকিস্তান থেকে ৮২৫টি কনটেইনার নিয়ে আসছে সেই জাহাজ

আপডেট সময় ১২:৫১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪