ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্মৃতিসৌধে অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল,নেওয়া হলো সিএমএইচে

জাতীয় স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে বীর শহীদদের শ্রদ্ধা জানানো পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে পড়েন। পরে সেখান থেকে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান বিএনপির নেতাকর্মীরা।

এর আগে, সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা।পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল প্রথমে অসুস্থবোধ করেন। এ সময়ে জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে বসে পড়েন তিনি। তখন তার মাথায় পানি ঢালেন বিএনপির নেতাকর্মীরা।

এরপরে হঠাৎ অচেতন হয়ে জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে শুয়ে পড়েন। পরে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর নবী সোহেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপডেট সময় ১১:৫০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪