ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

থাইল্যান্ডে সংগীত উৎসবে গ্রেনেড বিস্ফোরণে আহত ৪৮, নিহত ৩

থাইল্যান্ডে একটি উৎসবের ভিড় লক্ষ্য করে ছোড়া বোমায় অন্তত তিনজন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতের অল্প আগে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাক প্রদেশের উমফ্যাং জেলার বার্ষিক ‘রেডক্রস দয় লয়ফা’ মেলায় হামলার ঘটনাটি ঘটে।

থাই পুলিশকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করে হেফাজতে নেওয়া হলেও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। পুলিশ জানিয়েছে, অন্তত ৪৮ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ছয়জনের আঘাত সংকটজনক।

এক বিবৃতিতে উমফ্যাংয়ের উদ্ধারকারী দল জানিয়েছে, উৎসবে যোগ দেওয়া লোকজন খোলা জায়গায় এক মঞ্চের সামনে নাচছিল, ছুড়ে মারা বোমাটি সেখানে এসে পড়ে। কিছু আহতকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়।বিস্ফোরণটি একটি ইম্প্রোভাইজড এক্সপেস্নাসিভ ডিভাইসের (আইইডি) কারণে ঘটেছে বলে বেশ কয়েকটি প্রতিবেদনে ধারণা প্রকাশ করা হয়েছে।ঘটনার পর ধারণ করা ছবিগুলো শেয়ার করেছে উদ্ধারকারী দল। তাতে দেখা গেছে, আলোকসজ্জিত একটি মাঠে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংথাং সিনাওয়াত্রা সামাজিক মাধ্যম ‘এক্স’-এ করা এক পোস্টে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বিস্ফোরণের কারণ তদন্তের জন্য পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।’ব্যাংকক পোস্টে’র তথ্য অনুযায়ী, চলতি বছর রেডক্রস দয় লয়ফা সপ্তাহব্যাপী উৎসবে আট থেকে ৯ হাজার মানুষ উপস্থিত হয়েছিল। উৎসব শেষ হওয়ার একদিন আগে হামলাটি চালানো হয়।উমফ্যাং থাইল্যান্ডর তাক প্রদেশের সর্ব দক্ষিণের জেলা। প্রদেশটির পশ্চিম দিকে মিয়ানমারের সঙ্গে থাইল্যান্ডের সীমান্ত আছে। খবর: বিবিসি

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

থাইল্যান্ডে সংগীত উৎসবে গ্রেনেড বিস্ফোরণে আহত ৪৮, নিহত ৩

আপডেট সময় ১১:৫৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪