ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন

ভারতীয় মিডিয়া যে প্রচার-প্রচারণা চালাচ্ছেন এতে দুই দেশের সম্পর্ক নষ্ট হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ সম্পর্কে প্রতিবেশী ভারতীয় মিডিয়া যে প্রচার-প্রচারণা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে সেটাকে দুই দেশের স্বাভাবিক সম্পর্কে বড় বাধা হিসেবে দেখছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ ব্যাপারে বাংলাদেশের গণমাধ্যম ইতিবাচক ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন তিনি।

শনিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক: প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।পররাষ্ট্র উপদেষ্টা বলেন. এটি আমি শুরু থেকেই বলে আসছি যে, বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এবং পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার–প্রচারণা চালাচ্ছে, সেটি দুই প্রতিবেশী দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয়।দেশীয় গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, দেশের সংবাদমাধ্যমগুলোর একটি কাজ হওয়া উচিত, ভারতীয় মিডিয়ার মিথ্যাচার তুলে আনা।

তাদের এই বিষয়গুলো শক্তভাবে উপস্থাপন করা দরকার।ভারতের সঙ্গে ভালো সম্পর্ক করার ক্ষেত্রে বাংলাদেশ আশাবাদী জানিয়ে তিনি বলেন, দুই দেশের স্বার্থ সংরক্ষণ করে সম্পর্ক এগিয়ে নিতে হবে। আমরা চাই, পানি সমস্যার সমাধান হোক। সীমান্ত হত্যা করলে বা কেউ অপরাধ করলে বিচার হবে। কিন্ত হত্যা করা কাম্য নয়।এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ কারও জন্য হুমকি হতে চায় না। পাশাপাশি কেউ বাংলাদেশের জন্য হুমকি হোক সেটাও সরকার চায় না।

ট্যাগস

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ

ভারতীয় মিডিয়া যে প্রচার-প্রচারণা চালাচ্ছেন এতে দুই দেশের সম্পর্ক নষ্ট হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৫:৩৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪