ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ফের ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে আবারও সড়ক অবরোধ করেছেন চালকরা। রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে তাদের দাবি আদায়ের পক্ষে আন্দোলন করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। ফলে আপাতত আগারগাঁও সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে দশটার পর থেকে ব্যাটারিচালিত রিকশাচালকরা আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া বলেন, আগারগাঁও এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালকরা সড়ক অবরোধ করেছে। তাদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে।

যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা মিরপুর ১০ নম্বর থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।এর আগে রোববার ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করে চালকরা। পরে তারা কর্মসূচি স্থগিত করে মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দেয় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।

ট্যাগস

রাজধানীতে ফের ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

আপডেট সময় ১২:৪৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে আবারও সড়ক অবরোধ করেছেন চালকরা। রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে তাদের দাবি আদায়ের পক্ষে আন্দোলন করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। ফলে আপাতত আগারগাঁও সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে দশটার পর থেকে ব্যাটারিচালিত রিকশাচালকরা আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া বলেন, আগারগাঁও এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালকরা সড়ক অবরোধ করেছে। তাদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে।

যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা মিরপুর ১০ নম্বর থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।এর আগে রোববার ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করে চালকরা। পরে তারা কর্মসূচি স্থগিত করে মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দেয় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481