ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইকুয়েডরের কারাগারে সংঘর্ষে ১৫ জন বন্দি নিহত

ইকুয়েডরের গায়াকিল বন্দরের একটি কারাগারে সংঘর্ষে অন্তত ১৫ জন বন্দি নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) এ সংঘর্ষের ঘটনা ঘটে। দেশটির কারা কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

কারা কর্তৃপক্ষ বলেছে, ‘আজ সকালে লিটোরাল কারাগারের একটি প্যাভিলিয়নে বন্দিদের মধ্যে গুরুতর সংঘর্ষ ঘটে। এতে প্রাথমিকভাবে ১৫ জনের মৃত্যু ও ১৪ জন আহত হয়েছে।’ঘটনাস্থলে ধারণা করা এএফপির ভিডিওতে এক বন্দির দেহ আঙিনায় মাটিতে রাখতে দেখা গেছে, যেখানে লম্বা সারিতে কম্বলে মোড়ানো আরো অনেক মরদেহ ছিল। কারাগারের অন্য একটি অংশে অনেক বন্দি সারিবদ্ধভাবে বসে ছিলেন, যাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছিলেন।

দক্ষিণ আমেরিকায় একসময় স্থিতিশীলতার প্রতীক হিসেবে বিবেচিত ইকুয়েডর সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের অন্যতম সহিংস দেশ ও বড় মাপের মাদক পাচার কেন্দ্রে পরিণত হয়েছে। এই সহিংসতার একটি বড় অংশ ঘটে কারাগারগুলোতে, যেখানে প্রতিদ্বন্দ্বী মাদক চক্রগুলোর সংঘর্ষে ২০২১ সাল থেকে এখন পর্যন্ত ৪৬০ জনেরও বেশি বন্দি নিহত হয়েছে।লিটোরাল কারাগার ইকুয়েডরের সবচেয়ে বড় কারাগার, যেখানে প্রায় ছয় হাজার ৮০০ বন্দি রয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ‘বৃহৎসংখ্যক’ সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে কারাগারটি সম্পূর্ণরূপে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইকুয়েডরের কারাগারে সংঘর্ষে ১৫ জন বন্দি নিহত

আপডেট সময় ০৫:৩৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪