ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজারবাইজানে আজ জলবায়ু সম্মেলনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কনফারেন্স অব দ্য পার্টিস-২৯ (COP29)-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, “ড. মুহাম্মদ ইউনূস বুধবার,বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত কপ২৯-এ ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন।”

বাংলাদেশ বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে যেসব ক্ষতির সম্মুখীন হচ্ছে সেই সকল বিষয়গুলো ড. মুহাম্মদ ইউনুস বিশ্ববাসীর নিকট তুলে ধরবেন।এছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ যে অগ্রণী ভূমিকা রাখছে সেটিও তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।বাকুতে মঙ্গলবার (১১ নভেম্বর) কপ২৯ সম্মেলন শুরু হয়েছে।ড. ইউনূস বর্তমানে বাকুতে রয়েছেন এবং সম্মেলনে অংশ নিতে তিনি চার দিনের সফরে গেছেন।সম্মেলনটি ২২ নভেম্বর শেষ হবে।

প্রেস উইংয়ের পাঠানো বার্তায় জানানো হয়, প্রধান উপদেষ্টা (COP29)-এ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং তুর্কি ফার্স্ট লেডি হাম্মা এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন।এ সময় প্রেসিডেন্ট এরদোয়ান ড. ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান এবং এর পাল্টা হিসেবে ড. ইউনূস তুরস্কের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।উল্লেখ্য,গত ৫ আগষ্ট, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয় এবং ৮ আগষ্ট অন্তর্বর্তীকালিন সরকারের দায়িত্ব নেন ডক্টর ইউনুস।তাঁর দায়িত্ব নেয়ার পর এটি দ্বিতীয় বিদেশ সফর।এর আগে, জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন উপলক্ষে তিনি যুক্তরাষ্ট্র সফর করেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

আজারবাইজানে আজ জলবায়ু সম্মেলনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১১:৩৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪