ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে অনুপ্রবেশকালে ৮১ জন রোহিঙ্গাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের ৮১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৩১ জন শিশু রয়েছে।সোমবার সকালে খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা এদের আটক করে।জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করায় এরা বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে।

পরে গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এদের কয়েকটি পাহাড়ি এলাকা থেকে আটক করে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আলীকদম ৫৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আকিব জাবেদ জানান, বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে মিয়ানমারের ওপার থেকে রোহিঙ্গা নাগরিকরা রাতের আঁধারে আলীকদমের কয়েকটি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। পরে এরা সীমান্ত এলাকা থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ৮১ জন মিয়ানমারে রোহিঙ্গা নাগরিক আটক করে। আটকৃতদের উপজেলা প্রশাসনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।’

আলীকদমের উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব জানান, ‘আটক রোহিঙ্গা নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চালানো হচ্ছে। আপাতত তাদের কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে সেখানকার রোহিঙ্গারা বিভিন্নভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

বাংলাদেশে অনুপ্রবেশকালে ৮১ জন রোহিঙ্গাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী

আপডেট সময় ০৫:০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪