ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

গাজীপুর একটি ফ্লাটে থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

গাজীপুরের কাশিমপুরে মাধবপুর উত্তরপাড়া এলাকায় একটি ফ্লাটের চারতলা থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে গাজীপুর পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২ টার সময় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহ ভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।আটকরা হলেন-মাহবুব, শান্ত, জাহিদ ও ওই বাসার কেয়ারটেকার বকুল।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন-সাতক্ষীরা জেলার দেবহাটা থানার চাঁদপুর গ্রামের মৃত রবিউল ইসলাম এর ছেলে মো. রাসেল হোসেন এবং ভোলা জেলার সদর থানার চরভেদুরা গ্রামের জাফর আলীর ছেলে সুফিয়ান। তারা উভয়ে কাশিমপুর থানাধীন মাধবপুর উত্তর পাড়া এলাকায় রেজাউল করিমের বাসায় ভাড়া থাকতেন।স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, তারা উভয়ে স্থানীয় রেজাউল করিমের বাসায় ভাড়া থাকতেন। একটি কারখানার গোডাউনে প্যাকেজিং এর কাজ করতেন।

মঙ্গলবার ওই কারখানার মালিক কেয়ারটেকার বকুলকে ফোন করে বলে রাসেল ও সুফিয়ান সারাদিন কারখানায় আসেন নাই। তখন কেয়ারটেকার বকুল রাত আনুমানিক ১১ টার দিকে বাসায় এসে দেখে চারতলায় রুমের ভিতর তাদের গলাকাটা মরদেহ পরে আছে। পরে কাশিমপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

গাজীপুর একটি ফ্লাটে থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৫০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪