ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

১৫ নভেম্বর একসঙ্গে ২০ দেশে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘দরদ

দেশের শীর্ষ নায়ক শাকিব খানের ‘দরদ’ আগামী ১৫ই নভেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে। ছবিতে ‘দুলু মিয়া’ হয়ে আসছেন তিনি। এ ছাড়া বিশ্বের ২০ দেশে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। গত রোববার ছবির পরিচালক অনন্য মামুন এ কথা জানান। পরিচালক বলেন, ‘দরদ’ ছবিটি আগামী ১৫ই নভেম্বর মুক্তি পাচ্ছে। ১৪৯ মিনিট দৈর্ঘ্যের এ ছবিটি একইসঙ্গে বিশ্বের ২০ দেশে মুক্তি পাবে বলে জানান অনন্য মামুন।

তিনি বলেন, এটি রোমান্টিক সাইকোথ্রিলার, যেখানে শাকিব খানকে নতুনরূপে দেখা যাবে। তিনি বলেন, এটি প্রথম প্যান ইন্ডিয়ান মুভি, যা চারটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত। শাকিব খান গত বছরের অক্টোবরে ‘দরদ’র শুটিং করেন। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড তারকা সোনাল চৌহান।  ‘দরদ’ ছবিতে শাকিব, চৌহান ছাড়াও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, জাকির হোসাইন, ফারহান খান রিও, তানভীর তারেক ও বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ। ছবিতে গান গেয়েছেন বালাম, কোনাল, নোবেল ও ইমরান।

বাংলা গানের পাশাপাশি তিনটি হিন্দি গানও রয়েছে এ ছবিতে। হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ, রাজ বর্মণ ও মোহাম্মদ ইরফান। ভারতের বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটে, যার সন্দেহ পড়ে দুলু মিয়ার ওপর। এমন গল্প নিয়ে এগিয়েছে ‘দরদ’। পরিচালক বলেন, ছবির কাহিনী যতই এগোতে থাকে, গল্পও জটিল হয়। আবেগ ও প্রেমের অদ্ভুত এক মিশেল তৈরি হয়। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট জানিয়েছে, বাংলাদেশের পাশাপাশি ২০ দেশে মুক্তি পাবে এটি।

ট্যাগস

১৫ নভেম্বর একসঙ্গে ২০ দেশে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘দরদ

আপডেট সময় ১২:৪৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481