ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৭০ প্রবাসী ঢাকায় পৌঁছেছেন

গাজা ইস্যুতে ইসরাইলের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। যার জেরে লেবাননে আক্রমণ চালাচ্ছে ইসরাইল। আর এই অবস্থায় দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা পড়েছে চরম বিপদে। যাদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনছে বাংলাদেশ সরকার।রোববার রাতে যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৭০ প্রবাসী বাংলাদেশির একটি দল আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ঊক-৫৮৪) নিরাপদে ঢাকায় পৌঁছেছেন।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পর্যন্ত লেবানন থেকে সাতটি ফ্লাইটে মোট ৩৩৮ জন বাংলাদেশিকে সম্পূর্ণ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে।প্রত্যাবাসন উদ্যোগটি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় পরিচালিত একটি যৌথ প্রচেষ্টা। প্রবাসীরা দেশে পৌঁছানোর পর, আইওএম-এর প্রতিনিধিদের সাথে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে ফেরত আসাদের স্বাগত জানান।

আইওএম-এর সৌজন্যে প্রত্যেক প্রত্যাবর্তনকারীদেরকে হাত খরচ, মৌলিক খাদ্য সরবরাহ ও চিকিৎসা সহায়তা বাবদ পাঁচ হাজার টাকা দেওয়া হয়।চলমান সংঘাতের মধ্যে লেবানন থেকে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনের যাবতীয় খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। ইতিমধ্যে, বৈরুতে বাংলাদেশ দূতাবাস সমস্ত ইচ্ছুক প্রবাসীদের নিরাপদে প্রত্যাবর্তনকে অগ্রাধিকার দিয়ে চলেছে এবং যারা সেখানে থাকতে চান তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও নিষ্ঠার সাথে কাজ করছে।উল্লেখ্য, রোববার লেবাননে কর্মস্থলে যাওয়ার সময় ইসরাইলের বিমান হামলায় এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৭০ প্রবাসী ঢাকায় পৌঁছেছেন

আপডেট সময় ১২:৪০:৪১ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪