ঢাকা ১১:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

চলমান বিভিন্ন ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বৈঠক

রাষ্ট্রপতির পদত্যাগসহ চলমান বিভিন্ন ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে চলমান ইস্যু, রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলনসহ আরও কিছু বিষয়ে আলাপ-আলোচনা হতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা, বাহাত্তরের সংবিধান বাতিলসহ মঙ্গলবার পাঁচ দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।একইসঙ্গে এ সংগঠনের নেতারা জানিয়েছেন ‘আওয়ামী ফ্যাসিবাদকে স্থায়ীভাবে নির্মূল’ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তবে সংগঠনটির এসব দাবি নিয়ে প্রশ্ন উঠেছে, মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তারা বলছেন, যে কেউ যে কোন দাবি জানাতে পারে। কিন্তু সেটা বাস্তবায়ন করতে হলে, সেসব দাবির পেছনে জনসমর্থন কতটা রয়েছে, সেটা বিবেচনা করতে হবে।জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানের ‘স্পিরিটের আলোকে’ এই সপ্তাহের মধ্যে নতুন করে ‘প্রক্লেমেশান অব রিপাবলিক’ ঘোষণা।গত তিনটি নির্বাচন ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে অবৈধ ঘোষণা।এসব নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করা এবং নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

চলমান বিভিন্ন ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বৈঠক

আপডেট সময় ০৪:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪