ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাষ্ট্রপতি অপসারণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণসহ চার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ‘স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষা কমিটি (স্বারক)’ নামের একটি সংগঠন ‘বঙ্গভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচি’ ব্যানারে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ বিক্ষোভ সমাবেশ করেছে।

‘সার্বভৌমত্ব রক্ষা কমিটির’ চার দফা দাবির মধ্যে রয়েছে রাষ্ট্রপতিকে অপসারণ, সংবিধান বাতিল, বিপ্লবী জাতীয় সরকার গঠন এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ ও ১৪ দলকে নিষিদ্ধ করা।সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবী ও স্বারকের অন্যতম সংগঠক মনিরুজ্জামান বলেন, আওয়ামী লীগ ১৫ বছর ধরে ফ্যাসিবাদী শাসন চালিয়েছে। সেই আওয়ামী লীগের নিযুক্ত রাষ্ট্রপতি তাঁর পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বহু আগেই। তিনি বলেন, এই রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে।

দেশে বিপ্লবী সরকার গঠন করতে হবে এবং অবশ্যই সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। মনিরুজ্জামান বলেন, ‘অবিলম্বে আমাদের সংবিধান সংস্কার করতে হবে, যে সংবিধানের দোহাই দিয়ে এত দিন স্বৈরতন্ত্র চলেছে।’স্বার্বভৌমত্ব রক্ষা কমিটির সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী শাহ নেওয়াজ শুভ বলেন, ‘আমরা রক্ত দিয়ে কেনা স্বাধীনতা ভূলুণ্ঠিত হওয়ার কোনো সুযোগ রাখতে দিতে পারি না। আমরা তাদের (আওয়ামী লীগ) কোনো স্পেস (জায়গা) দিতে রাজি নই। একই সঙ্গে তাদের স্পেস দিতে চাওয়া রাষ্ট্রপতির অপসারণ আমরা চাই।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাষ্ট্রপতি অপসারণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৫:৫৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪