ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইসরায়েলে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সেগুলো ইসরায়েলের মূল ভূখণ্ডে পৌঁছেছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টা ৩০মিনিটের পর এ হামলা চালায় তেহরান ।

ব্রিটিশ বার্তাসংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে মিসাইল ছোড়ার পর পরই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে। সাইরেন শোনা যায় জেরুজালেমেও। ইরানের এ আকস্মিক হামলার ঘটনায় ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে ইসরায়েল জুড়ে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছে, সব ইসরায়েলিকে বোমা আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

অন্যদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তেল আবিবের আকাশে অগ্নিকুণ্ড ও মিসাইল দেখা গেছে। তবে এই মিসাইল ইরান থেকে এসেছে কি না সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী মিসাইল হামলার তথ্য জানালেও ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কিছু বলা হয়নি। সূএ: রয়টার্স

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইসরায়েলে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

আপডেট সময় ০১:৫৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪