ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইউনিয়ন পরিষদে ঢুকে চেয়ারম্যানকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নইম উদ্দীন সেন্টুকে (৭০) তার কার্যালয়ে ঢুকে গুলি করে হত্যা করেছে  ।সোমবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনে দুর্বৃত্তের একাধিক গুলিতে  তার মৃত্যু হয়।

নিহত নইম উদ্দীন সেন্টু ফিলিপনগর এলাকার মৃত মতলেব সরকারের ছেলে।  ২০২১ সালের  ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চশমা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।প্রত্যক্ষদর্শী গ্রাম পুলিশের সদস্য নাসির উদ্দীন বলেন, ১১টার দিকে হঠাৎ ৩ থেকে ৪টা গুলির শব্দ শুনতে পেয়ে বাইরে এসে দেখি চেয়ারম্যান তার ঘরের ভেতরে পড়ে আছে। গুলিগুলো পরিষদের বাইরে থেকে জানালা দিয়ে করা হয়েছে বলে জানান তিনি।এদিকে তার জামাতা হাসিবুর রহমান বিজয় ও ছেলের বৌ শামিমা খাতুন বলেন, আমার শ্বশুরের সঙ্গে কারো শত্রুতা নেই। আমরা গুলির খবর পেয়ে এখানে এসে শুনি তিনি মারা গেছেন।বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত খোঁজ-খবর নিচ্ছি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইউনিয়ন পরিষদে ঢুকে চেয়ারম্যানকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা

আপডেট সময় ০৪:১৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪