ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নওগাঁয় যুবদল নেতার বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

নওগাঁ শহরের দক্ষিণ কালিতলা এলাকায় এক যুবদল নেতার বাড়িতে ডাকাতি হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাত দলটি বাড়ির সদস্যদের মারপিট ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে। এ সময় ডাকাতদের হামলায় বাড়ির দুই সদস্য আহত হন।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে নওগাঁ পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক সঞ্জয় কুমার দাসের বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়। খবর পেয়ে আজ সকালে অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিবের নেতৃত্বে নওগাঁ সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। যুবনেতা সঞ্জয় কুমার দাস বলেন, আজ ভোর ৪টার দিকে তিনি ও তাঁর স্ত্রী সন্তান নিয়ে ঘড়ে শুয়ে ছিলেন প্রতিদিনের মতো বাবা (দ্বীনবন্ধু দাস) পূজার ফুল নিতে বাড়ির সামনে আঙিনায় যান। এ সময় ওঁত পেতে থাকা ডাকাত দল দরজা খোলা পেয়ে বাড়ির ভেতর ঢুকে পড়ে।

বাড়িতে ঢুকে ডাকাতেরা তাঁর ছোট ভাই রাজিব দাস ও বাবা দিনবন্ধু দাসকে রড দিয়ে পিটিয়ে আহত করে। একপর্যায়ে তাঁর ভাই ও বাবাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ২০ ভরি স্বর্ণালংকার, ৩০ হাজার টাকা ও তিনটি মুঠোফোন সেট লুট করে নিয়ে যায়। আহত ব্যক্তিদের নওগাঁ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফুর ঢাকাপ্রকাশকে বলেন, ‘বাড়ির মালিক সঞ্জয় কুমার দাস থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে।’

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নওগাঁয় যুবদল নেতার বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

আপডেট সময় ০৬:৩০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪