ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

৩ পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধ

বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে এ দুই জেলায় ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে অবরোধ শুরু হয়েছে।

এর আগে গতকাল ঢাকার একটি সমাবেশ থেকে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ব্যানারে সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয়েছিল।সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। শহরের ভেতর কিছু হালকা যান চলাচল করলেও যানবাহন চলাচল সীমিত রয়েছে। এ পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবরোধের সমর্থনে জেলা সদরের কথাও পিকেটিং-এর খবরও পাওয়া যায়নি।  তবে অবরোধে ভোগান্তিতে পড়েছেন খাগড়াছড়িতে বেড়াতে আসা পর্যটকরা।

খাগড়াছড়ি জিপ মালিক সমিতির সাজেক কাউন্টারের লাইনম্যান মো. আরিফ জানান, সাজেকে যাওয়ার সব গাড়ি বন্ধ রয়েছে। প্রশাসন থেকে সিদ্ধান্ত দিলে গাড়ি ছাড়া হবে। গতকাল শুক্রবার খাগড়াছড়ি থেকে ৮০টি গাড়ি সাজেক গেছে। প্রায় ৬শর মতো পর্যটক সাজেকে রয়েছেন।খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো সকাল সাড়ে ৭টার দিকে শহরে প্রবেশ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে  অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

৩ পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধ

আপডেট সময় ১২:২৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪