ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

পাচারের অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। এসব টাকা দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দল অর্থ বিষয়ক উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠককালে এই আশ্বাস দেয়।বৈঠকে আর্থিক কারিগরি বাণিজ্য বাজার সম্প্রসারণের প্রতিশ্রুতিও দেন মার্কিন প্রতিনিধিরা।

বৈঠকে মার্কিন প্রতি‌নি‌ধি দ‌লের নেতৃত্বে ছি‌লেন যুক্তরাষ্ট্রের প্রধান রাজস্ব দফতরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। বৈঠকে উপস্থিত ছি‌লেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।সকাল সাড়ে ৯টায় প্রতিনিধি দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছায়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউএসএআইডির ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্র্যান্ট একটি এগ্রিমেন্টের অনুদান সংশোধনী চুক্তি সই করে। অর্থ উপদেষ্টার সঙ্গে পাচার হওয়া টাকা, কর সংস্কারসহ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

পাচারের অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১১:৪১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪