ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
রাজধানীর বংশাল থানা এলাকা থেকে

হাজী সেলিম আটক”

ঢাকা-৭ আসনের প্রভাবশালী সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে আটক করেছে পুলিশ।রোববার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। হাজী সেলিমের বিরুদ্ধে এরই মধ্যে একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মাদ রবিউল হোসেন ভূঁইয়া। ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে হাজী সেলিমের প্রভাব কেবল বেড়েছেই। রাজনীতির পাশাপাশি তিনি বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানেরও মালিক।পুরান ঢাকার এই প্রভাবশালী নেতার বিরুদ্ধে সরকারি-বেসরকারি জায়গা দখলের অভিযোগও পুরোনো। ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। এ মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে ১৩ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। এরপর ২০০৯ সালের ২৫ অক্টোবর এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজী সেলিম। ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্টের এক রায়ে তার সাজা বাতিল করা হয়।

ওই মামলায় ২০২২ সালের ২৫ এপ্রিল অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল রাখেন হাইকোর্ট। এরপর তাকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়। সে নির্দেশে হাজী সেলিম ২০২২ সালের ২২ মে বিচারিক আদালতে আত্মসমর্পণের আবেদন করেন। এরপর আদালত হাজী সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। হাজী মোহাম্মদ সেলিম ১৯৫৮ সালের ৫ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা চাঁন মিয়া সরদার ও মা সালেহা বেগম। তিনি নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

রাজধানীর বংশাল থানা এলাকা থেকে

হাজী সেলিম আটক”

আপডেট সময় ১১:১৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪