ঢাকা ১০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হাতেনাতে ধরা পড়লেন ঝিনাইদহ সীমান্তে ভারতীয় মানব পাচারকারী , ৩ বাংলাদেশি নারী উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে মানব পাচারের সময় বিকাশ সরকার (৪১) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিন বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়। রোববার (২৫ আগস্ট) রাতে বাঘাডাংগা গ্রামের হুদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক বিকাশ সরকার ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ার কল্যানী গ্রামের রাইমোহন সরকারের ছেলে বলে জানিয়েছে বিজিবি।

ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মহেশপুরের সীমান্ত পিলার ৬০/২৯-আর থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের হুদাপাড়া এলাকা দিয়ে মানব পাচারকারী চক্র তিন বাংলাদেশি নারীকে ভারতে পাচার করবে। পরে বাঘাডাংগা এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। রোববার সন্ধ্যায় বিজিবি সদস্যরা হুদাপাড়া গ্রামের শেষ অংশে বাংলাদেশের অভ্যন্তরে ৩ নারীর অবস্থান নিশ্চিত করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাগরিবের আজানের পরে অন্ধকার হয়ে এলে শূন্যরেখার কাছাকাছি থেকে অজ্ঞাত ব্যক্তি পাখির ডাক দিয়ে সংকেত দিতে থাকে। নারীরা সংকেত বুঝতে না পারায় মানব পাচারকারী অবৈধভাবে বিজিবির চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নারীদের কাছে চলে আসে। সে সময় মানব পাচারকারী তিনজন নারীকে নিয়ে দ্রুত বাংলাদেশ থেকে ভারতের দিকে যাওয়া শুরু করে। বিজিবি তাদের আটকের চেষ্টা করলে তারা ভারতের দিকে দৌড়ে পালাতে থাকে। মানব পাচারকারী শূন্যরেখা থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থাকা অবস্থায় বিজিবির সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে ভারতীয় মানব পাচারকারী সদস্য আতঙ্কিত হয়ে বসে পড়লে বিজিবি টহল দল তাকে আটক এবং তিন নারীকে উদ্ধার করে। সাইফুল ইসলাম জানান, বিকাশ সরকারের কাছ থেকে ভারতীয় আধার কার্ড এবং নির্বাচন কমিশন প্রদত্ত পরিচয়পত্র উদ্ধার করে বিজিবির টহল দল। প্রথমে স্বীকার না করলেও পরে স্বীকার করে, তিনি মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত। এদিকে এই তিন নারীকে পরিবারের কাছে ফেরত পাঠানোর জন্য বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির কাছে সোপর্দ করা হবে। এ ছাড়া ভারতীয় মানব পাচারকারীকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হাতেনাতে ধরা পড়লেন ঝিনাইদহ সীমান্তে ভারতীয় মানব পাচারকারী , ৩ বাংলাদেশি নারী উদ্ধার

আপডেট সময় ১১:০০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪