ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পত্নীতলায় তৃতীয়বার বাজিমাত করলেন আব্দুল গাফফার

নওগাঁর পত্নীতলায় উপজেলা আওয়ামী লীগরে সভাপতি আলহাজ মো. আবদুল খালেক চৌধুরীকে পরাজিত করে ৩য় বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন একই দলের সাধারণ সম্পাদক আলহাজ মো. আবদুল গাফফার। একই দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে প্রার্থী হওয়ায় কার্যত উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়ে এবং নির্বাচনী উত্তাপ বাড়িয়ে দেয়।

নির্বাচনী প্রচারে উভয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা নিজেদের অতীত কর্মকান্ড- নিয়ে কাঁদা ছোড়াছুঁড়ি শুরু করলে এলাকায় ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়। নির্বাচনের আগের দিন অর্থাৎ ৭মে উপজেলা সদরে উভয় প্রার্থীর সমর্থকরা পথ সভার আয়োজন করে একে অপরকে তুলোধনা করেন।

এই পথ সভা থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভক্তি প্রকাশ্য রুপ নেয়। চেয়ারম্যান পদে উভয় প্রার্থীই হেভিওয়েট হওয়ায় নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের আগ্রহ ছিল ব্যাপক। ৮মে বুধবার দিনভর টান টান উত্তেজনার মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল গাফফার ৬২হাজার ৭শত ৮৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হোন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল খালেক চৌধুরী পেয়েছেন ৫০ হাজার ৮শত ৫৬ ভোট।

এছাড়াও নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে মো. আবদুল আহাদ ৬৭হাজার ৮শত ৭ ভোট পেয়ে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবিনা ইয়াসমিন ৫৬ হাজার ৮শত ৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পত্নীতলায় তৃতীয়বার বাজিমাত করলেন আব্দুল গাফফার

আপডেট সময় ০৬:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪