ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ফের ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে বাইডেন প্রশাসন

কংগ্রেসকে পাশ কাটিয়ে ফের জরুরিভিত্তিতে ইসরায়েলকে অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেন প্রশাসন। এনিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয়বার এমন সিদ্ধান্ত নিলো যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ক্ষোভ সত্ত্বেও মার্কিন অস্ত্রের সহায়তায় গাজায় অব্যাহত বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলকে জরুরিভিত্তিতে অস্ত্র দেওয়ার বিষয়টি কংগ্রেসকে জানিয়েছেন। এই সিদ্ধান্তের অধীনে ইসায়েলকে ১৪৭ দশমিক ৫ মিলিয়ন ডলারের অস্ত্র সরঞ্জাম সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামূলক প্রয়োজনের বিষয়টি উল্লেখ করে ব্লিঙ্কেন নিজের প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করেছেন। অর্থাৎ কংগ্রেসের অনুমোদন ছাড়াই তিনি ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।

বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি মার্কিন জাতীয় স্বার্থের জন্য অত্যাবশ্যক, যাতে ইসরায়েল তার মুখোমুখি হুমকির বিরুদ্ধে আত্মরক্ষা করতে সক্ষম হয়। গাজার দক্ষিণাঞ্চলের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। দেশটির রাফা এলাকায় ওই হামলা চালানো হয়।

কুয়েত হাসপাতালের কাছে অবস্থিত ওই আবাসিক ভবনে আশ্রয় নিয়েছিল ওই বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। কিন্তু সেখানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নিরাপদ অঞ্চল মনে করে ফিলিস্তিনিরা যেখানে আশ্রয় নিচ্ছে সেগুলোও এখন ইসরায়েলি বাহিনীর বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ফের ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে বাইডেন প্রশাসন

আপডেট সময় ০৩:২০:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩